Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিজামায়াত

৫ আগস্ট নিয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন: জামায়াত আমির

দৈনিক কালের কণ্ঠ-এ প্রকাশিত রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি-র আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ৫ আগস্ট ২০২৪ সালের ঘটনা প্রসঙ্গে রাষ্ট্রপতি অনেক বিষয় চেপে গেছেন। পতিত ও পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে সে সময় উপস্থিত নেতাদের যা বলা হয়েছিল এবং পরে জাতিকে যা জানানো হয়েছিল, বর্তমান বক্তব্যে তার সঙ্গে অসামঞ্জস্য রয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, সেদিন যা বলা হয়েছিল, এখন তার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না।

ডা. শফিকুর রহমান আরও লেখেন, কোটি মানুষ সেদিন যা শুনেছেন এবং বর্তমানে রাষ্ট্রপতি যা বলছেন—এই দুই বক্তব্যের হিসাব তিনি মিলিয়ে দেবেন কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

পোস্টের শেষাংশে তিনি মন্তব্য করেন, জাতি অবুঝ নয় এবং রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থান থেকে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য হতে পারে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button