Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

প্রকৃত কৃষকদের শনাক্ত করে সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সঠিকভাবে শনাক্ত করা এবং সরকারি সেবা সরাসরি পৌঁছে দেওয়ার জন্য নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বলেছেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি, তাই কৃষকদের জীবনমান উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত সভায় প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। সভায় মন্ত্রিসভার সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় তিনি বলেন, মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে কৃষকরা যেন ন্যায্য পাওনা ও সরকারি ভর্তুকি সহজে পান, তা নিশ্চিত করতে এই স্মার্ট কার্ড ব্যবস্থা চালু করা হচ্ছে। এছাড়া দেশের প্রান্তিক কৃষকদের সুযোগ-সুবিধা বাড়ানো এবং কৃষি প্রণোদনা বিতরণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও আধুনিক করার লক্ষ্যে কৃষক কার্ডের কারিগরি দিক, বিতরণ পদ্ধতি ও ডাটাবেজ তৈরির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে দ্রুত এই কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেন। উল্লেখ্য, নির্বাচনের আগে তিনি এই উদ্যোগ চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button