Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার

প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে: হুমায়ুন কবির

ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাৎকালে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সকাল ১১টায় তাঁকে চীনে আনুষ্ঠানিক সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছে চীনের সরকার, সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকেও শুভেচ্ছা বিনিময় হয়েছে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর জানান, সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কের সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আমলে এবং বর্তমানে চীন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি ও সম্পর্ক উন্নয়নের বিষয়েও কথাবার্তা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button