Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

‘ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে বান্দরবানের লামা থেকে’

ফ্যামিলি কার্ড কার্যক্রম বান্দরবনের লামা এলাকা থেকে শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, পরিবেশ আইন লঙ্ঘনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন ভঙ্গ করে যেসব রিসোর্ট গড়ে তোলা হয়েছে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া মন্ত্রণালয়ে জনবল নিয়োগের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি মন্ত্রণালয়ের বিভিন্ন অনুষ্ঠানে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button