বাংলাদেশপ্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরব–এর রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানান সৌদি রাষ্ট্রদূত। পাশাপাশি মোহাম্মদ বিন সালমান–এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তাও পৌঁছে দেন তিনি।



