
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দুই শব্দের একটি স্ট্যাটাস ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে তিনি লেখেন, “ইনকিলাব জিন্দাবাদ।” সংক্ষিপ্ত এই বার্তাটি প্রকাশের পরপরই তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
পোস্ট দেওয়ার ৩৪ মিনিটের মধ্যেই সেখানে দুই লাখের বেশি লাইক, প্রায় ২০ হাজার মন্তব্য এবং পাঁচ হাজারের বেশি শেয়ার দেখা যায়। সমর্থকরা স্লোগানটিকে রাজনৈতিক অবস্থানের প্রকাশ হিসেবে দেখছেন, অন্যদিকে সমালোচকদের মধ্যেও এ নিয়ে নানা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।



