Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিজামায়াত

জামায়াতের এমপিরা সেবকের ভূমিকায় দায়িত্ব পালন করবে: জয়নুল আবেদীন

ঢাকা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামীর এমপিরা শাসক নয়, সেবকের ভূমিকায় দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, নির্বাচিত হওয়ার আগেই জামায়াত আমির ঘোষণা দিয়েছেন, “আমরা শাসক নয়, সেবক হতে চাই।” জনগণ এই ঘোষণায় আস্থা ও বিশ্বাস রেখে স্বতঃস্ফূর্তভাবে ১১ দলীয় জোটকে ভোট দিয়েছে। তবে, তিনি অভিযোগ করেছেন যে, ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মাধ্যমে ভোট কারচুপি করে ১১ দলীয় জোটকে পরাজিত করা হয়েছে।

ঢাকা-৪ এলাকায় জামায়াতে ইসলামী পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জনগণের ভোটের হিসাব বুঝিয়ে দিতে প্রশাসন বাধ্য হয়েছে। তিনি উল্লেখ করেন, জামায়াতের সামাজিক কার্যক্রম—দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে—আগামীতেও অব্যাহত থাকবে।

সৈয়দ জয়নুল আবেদীন আশা প্রকাশ করেছেন, ঢাকা-৪ এলাকায় মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, কিশোর গ্যাং দমন করতে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী পশ্চিম থানা আমির কবিরুল ইসলাম, কদমতলী পূর্ব থানা আমির মো. আব্দুর রহিম জীবন, কদমতলী মধ্য থানা আমির মোহাম্মদ মহিউদ্দিন, এবং মহানগর মজলিসে শুরা সদস্য মাওলানা নেছার উদ্দিন।

সংশ্লিষ্ট খবর

Back to top button