Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
কূটনীতিপ্রধানমন্ত্রীবাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান ঢাকার চীনা রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য সময় চেয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে চীন দূতাবাস, ঢাকা।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, একই দিনে দূতাবাস থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান–এর সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাতের আগ্রহ জানিয়ে চিঠি দেওয়া হয়।

নতুন মন্ত্রিসভা শপথের কয়েকদিন আগে অনানুষ্ঠানিকভাবেও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছিলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

উল্লেখ্য, গত মঙ্গলবার তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিশ্বনেতাদের মধ্যে প্রথম শুভেচ্ছাবার্তা পাঠান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এছাড়া চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button