আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে জুমার নামাজ আদায়ের অনুমতি ই/স/রা/ই/লের

পবিত্র রমজান মাসে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে সাপ্তাহিক জুমার নামাজ আদায়ের জন্য ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লিকে প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজান শুরুর পর এ ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে Arab News।
তবে মসজিদ প্রাঙ্গণে প্রবেশে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ঘোষণায় বলা হয়েছে, কেবল ৫৫ বছর বা তার বেশি বয়সী পুরুষ, ৫০ বছর বা তার বেশি বয়সী নারী এবং সর্বোচ্চ ১২ বছর বয়সী শিশুরা—প্রথম শ্রেণির আত্মীয়ের সঙ্গে—প্রবেশের অনুমতি পাবে।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা COGAT এক বিবৃতিতে জানিয়েছে, রমজান মাসজুড়ে জুমার নামাজ আদায়ের জন্য প্রতিদিন পৃথক অনুমতিপত্র সংগ্রহের শর্তে ১০ হাজার ফিলিস্তিনিকে টেম্পল মাউন্ট এলাকায় প্রবেশের সুযোগ দেওয়া হবে।
বিবৃতিতে বয়সসংক্রান্ত শর্ত পুনরায় উল্লেখ করে বলা হয়, নির্ধারিত বয়সসীমা পূরণ এবং অনুমতিপত্র প্রাপ্তির ভিত্তিতেই প্রবেশাধিকার কার্যকর হবে।



