Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদ্রব্যমূল্যসরকার

রোজায় দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্যের বিষয়টি মন্ত্রিসভায় আলোচনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশ গঠনের চ্যালেঞ্জ নিয়েই তারা দায়িত্ব গ্রহণ করেছেন এবং মানুষের সমস্যার সমাধান করাই হবে মন্ত্রিসভার প্রধান লক্ষ্য। গণতন্ত্র প্রতিষ্ঠাকে তিনি সরকারের মূল অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, যত দ্রুত সম্ভব পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা পরিষদের নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে।

রমজান শুরু হওয়ার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কীভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে বলেও জানান তিনি। পাশাপাশি মব সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে আরও কাজ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

এ ছাড়া তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো শ্বেতপত্র প্রকাশ করা হবে না; তাদের মতে, নির্বাচনসহ বিভিন্ন ক্ষেত্রে ইতোমধ্যে ভালো কাজ সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button