Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

‘দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাল্লাহ অনেক চমক রয়েছে’

নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের মন্ত্রিসভায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। ২০০১ সালে তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

শপথ গ্রহণের পর ড. মিলন জানিয়েছেন, নতুন সরকার শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে উদ্যোগী। তিনি বলেন, শিক্ষা এখন আর স্থানীয় বিষয় নয়, এটি একটি “ইন্টারন্যাশনাল কমোডিটি” এবং তাই গ্লোবাল কম্পিটিটিভনেসে শিক্ষাব্যবস্থাকে আনতে হবে।

ড. মিলন আরও উল্লেখ করেন, ফোর্থ জেনারেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে ন্যানোটেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োটেকনোলজি-কে গুরুত্ব দেওয়া হবে। শিল্প ও একাডেমিয়ার মধ্যে সংযোগ (industry–academia linkages) তৈরি করতে হবে। বিশেষ করে TVET (Technical and Vocational Education and Training)-কে গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হবে।

তিনি বলেন, “একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই দেখবেন। দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাল্লাহ অনেক চমক রয়েছে। শুরু হবে কয়েক দিনের মধ্যেই।”

সংশ্লিষ্ট খবর

Back to top button