Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়া

ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিতে ১৪ কিংবদন্তি ক্রিকেট অধিনায়কের আবেদন

বিভিন্ন দেশের ১৪ জন ক্রিকেট কিংবদন্তি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান-এর সুচিকিৎসা নিশ্চিত করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-কে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছেন।

আবেদনে মানবিক ও ন্যায়সঙ্গত আচরণের আহ্বান জানানো হয়েছে। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার ও কপিল দেব, ওয়েস্ট ইন্ডিজের স্যার ক্লাইভ লয়েড, অস্ট্রেলিয়ার ইয়ান চ্যাপেল, গ্রেগ চ্যাপেল, অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ ছাড়াও মাইকেল আথারটন, নাসের হুসেইন, মাইক ব্রিয়ারলি, বেলিন্ডা ক্লার্ক, ডেভিড গাওয়ার, কিম হিউজ এবং জন রাইট।

আবেদনে বলা হয়েছে, এটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়; বরং খেলোয়াড়সুলভ মানসিকতা ও মানবিক দায়বদ্ধতার কারণে ইমরান খানের চিকিৎসা, সম্মানজনক কারাবাস এবং পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ নিশ্চিত করতে আবেদন করা হয়েছে।

সুনীল গাভাস্কার ইমরানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক উল্লেখ করে বলেন, “আমরা শুধু মাঠের প্রতিদ্বন্দ্বীই ছিলাম না, দীর্ঘদিনের বন্ধুও।” বিবৃতিতে আরও বলা হয়েছে, ইমরান খানের নেতৃত্ব, দক্ষতা এবং খেলোয়াড়সুলভ মনোভাব প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে এবং ক্রিকেটের মাধ্যমে দেশগুলোর মধ্যে সেতুবন্ধনের কাজ করে এসেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button