বাংলাদেশপ্রধানমন্ত্রী
নতুন প্রধানমন্ত্রীকে সৌদি যুবরাজের অভিনন্দন

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানকে শুভেচ্ছা জানান সৌদি যুবরাজ। একই সঙ্গে তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্যও অভিনন্দন বার্তা দেন তিনি।
যুবরাজ বাংলাদেশের জনগণের ধারাবাহিক অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন।



