Uncategorizedপ্রধানমন্ত্রীবাংলাদেশ
ভারত সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান-কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র পক্ষ থেকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এই আমন্ত্রণ জানানো হয়।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ এক্স-হ্যান্ডেলে জানান, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওম বিড়লা। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রীর অভিনন্দনবার্তা হস্তান্তর করেন।
সাক্ষাতে তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণও জানানো হয়। উভয় পক্ষ বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।



