বাংলাদেশপ্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তারেক রহমান-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ বিষয়ে ড. ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট প্রকাশ করা হয়।
এদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরে তাঁর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় নবীন ও প্রবীণ মিলিয়ে মোট ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন।



