
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।
বিরোধী দলীয় উপনেতা নির্বাচিত হয়েছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য এবং জামায়াতে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, দুপুর ১২টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন-এর কাছে জামায়াত ও জোটের এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, ২১২টি আসনে জয়ী হয়। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে বিজয়ী হয়।



