Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

মন্ত্রিপরিষদের শপথে যোগ দিতে ঢাকায় ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। তার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার দুপুরে তারা বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামের নেতৃত্বে স্বাগত গ্রহণ করেন।

শপথ অনুষ্ঠানে অংশ দেবেন আরও বেশ কয়েকটি দেশের শীর্ষ কর্মকর্তাও। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা এবং তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button