Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। একই সঙ্গে দলটির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবন-এর শপথগ্রহণ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

অষ্টম জাতীয় সংসদে মির্জা ফখরুল প্রথমে কৃষি মন্ত্রণালয় এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

শপথ অনুষ্ঠানে প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির নির্বাচিত এমপিরা শপথ নেন এবং পরে শপথ বইয়ে স্বাক্ষর করেন। এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সদস্য, স্বতন্ত্র ও অন্যান্য দলের সংসদ সদস্যদের পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করানো হবে।

উল্লেখ্য, আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button