
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের নতুন মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, আজ বিকালেই মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে বিজয়ী হন আ ন ম এহছানুল হক মিলন। এর আগে তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং এবারও গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে।



