Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

সকালে ‘না’ বলার পর দুপুরে শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা

সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য—দুটি দায়িত্বেই শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নির্বাচিত সংসদ সদস্যরা। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, তারা হয়তো কোনো শপথই নেবেন না। দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছিলেন, এ বিষয়ে জোটভুক্ত দলগুলোর সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীর এমপিরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য—উভয় হিসেবেই শপথ গ্রহণ করেন।

এর আগে বিএনপির সংসদ সদস্যরা সকাল পৌনে ১১টার দিকে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। উল্লেখ্য, এবারের নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন পেয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button