Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের শপথগ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর শপথগ্রহণ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন এবং পরে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সদস্য, স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য রাজনৈতিক দলের বিজয়ীরা শপথ গ্রহণ করবেন।

সবশেষে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ নেওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button