
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত এমপিদের নিয়ে সাংগঠনিক দিকনির্দেশনা ও সংসদে দলের ভূমিকা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
এবারের নির্বাচনে জামায়াত ২২৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া দলটির নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা মোট ৭৭টি আসনে বিজয়ী হয়েছেন।



