Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়া

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মুইজ্জু

নবগঠিত সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৭ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবেন ড. মোহাম্মদ মইজ্জু। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ফাস্ট লেডি সাজেদা মুহাম্মদের পার্সোনাল সেক্রেটারি লুভা আলীর সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, শপথ অনুষ্ঠানে অংশ নিতে মালদ্বীপের প্রেসিডেন্টসহ মোট ১৩টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে আমন্ত্রণ পেলেও অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কূটনৈতিক মহলের মতে, নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজধানীতে আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ উপস্থিতি লক্ষ্য করা যাবে। একাধিক দেশের শীর্ষ নেতাদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আঞ্চলিক কূটনীতির দৃষ্টিকোণ থেকেও তাৎপর্যপূর্ণ করে তুলবে।

এছাড়া, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের একজন প্রতিনিধি শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আফগানিস্তান ছাড়া সার্কভুক্ত সব দেশ এবং চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া এবং ব্রুনেই’র শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।

বিশেষ করে মালদ্বীপের প্রেসিডেন্টের সফরকে বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্কের নতুন গতি সৃষ্টির সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য ও প্রবাসী শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও ইতিবাচক অগ্রগতি হবে।

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি।

সংশ্লিষ্ট খবর

Back to top button