
ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর আমির মুফতি সৈয়দ রেজাউল করিম–এর বাসায় যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার সন্ধ্যায় তিনি চরমোনাই পীরের বাসায় সৌজন্য সাক্ষাতে যাবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়েই তারেক রহমান সেখানে উপস্থিত হবেন।
এর আগে, রোববার সন্ধ্যায় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির শফিকুর রহমান–এর বসুন্ধরার বাসায় যান। পরে বেইলি রোডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র আহ্বায়ক নাহিদ ইসলাম–এর বাসায়ও সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান।



