Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচনসরকার

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান–এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল-খুলাইফি

রোববার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই ফোনালাপে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাফল্যের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান।

ড. আল-খুলাইফি তার ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, তিনি বিএনপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন এবং নির্বাচনে দলের বিজয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তিনি কাতার ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন, যাতে দুই বন্ধুপ্রতিম দেশের পারস্পরিক স্বার্থ আরও এগিয়ে যায়।

বিশ্লেষকদের মতে, নতুন সরকার গঠনের পর এই ফোনালাপ বাংলাদেশ ও কাতারের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতার ধারাবাহিকতারই প্রতিফলন।

সংশ্লিষ্ট খবর

Back to top button