
বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। তার সঙ্গে থাকবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাঠানো আমন্ত্রণপত্র গ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তবে ভারতীয় হাইকমিশন সূত্র জানিয়েছে, একই সময়ে ভারতে একটি এআই সামিট অনুষ্ঠিত হবে, যেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সহ প্রায় ২০ জন রাষ্ট্রপ্রধান অংশ নেবেন।
এই কারণে প্রধানমন্ত্রী মোদির পরিবর্তে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন।



