Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিবিএনপি

বিএনপি সরকারে থাকছে না আসিফ নজরুল

আইন উপদেষ্টা আসিফ নজরুল নিশ্চিত করেছেন যে, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় তিনি থাকছেন না। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, প্রশ্নই আসে না।

মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা হিসেবে আসিফ নজরুলের নাম কয়েক দিন ধরে নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও উল্লেখ করা হয়েছিল, অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টাকে নতুন মন্ত্রিপরিষদে দেখা যেতে পারে এবং আসিফ নজরুলের নামও ছিল সেই তালিকায়। তবে তার স্পষ্টভাবে জানানো হয়েছে, তিনি কোনো মন্ত্রণালয়ে যুক্ত হবেন না।

সংশ্লিষ্ট খবর

Back to top button