
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং সরকারের সার্বিক কার্যক্রমে ‘ওয়াচডগ’ বা নজরদারি ভূমিকা পালনের লক্ষ্যেই ছায়া মন্ত্রিসভা গঠন করা হবে। তিনি ইঙ্গিত দেন, কার্যকর বিরোধী রাজনীতি ও নীতিগত সমালোচনার মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



