Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

‘যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ’

আজ শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র জুমার নামাজের জন্য বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে যান। তার আগেই তাঁর বাসভবনের সামনে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। গাড়ি থামিয়ে কিছুক্ষণ তিনি উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন।

নিজেই গাড়ির দরজা খুলে বের হয়ে কয়েকজনের সঙ্গে আলাপ করেন এবং তাঁদের পরিচয় জানতে চান। জনতার মধ্যে অনেকেই জানান, নতুন বাংলাদেশ গড়তে তারা তারেক রহমানের পাশে থাকতে চান। জবাবে তিনি তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন।”

এরপর তিনি নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করেন।

গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফলে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। এই বিজয় দিয়ে প্রায় দুই যুগ পর পুনরায় সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হওয়ায় দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে অবস্থান করছেন তারেক রহমান। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে নির্বাচনে অংশ নিয়ে উভয় আসনেই জয়ী হয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button