Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিজামায়াত

বিপুল ভোটে হারলেন জামায়াতের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয় পেয়েছেন আমীর এজাজ খান। তিনি মোট ১ লাখ ২০ হাজার ৯২ ভোট অর্জন করেন।

অন্যদিকে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী পান ৬৯ হাজার ৬৫৮ ভোট। ফলে তিনি ৫০ হাজার ৪৩৪ ভোটের ব্যবধানে পরাজিত হন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারি হিসেবে এ ফলাফল জানা যায়। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভিড় বাড়ে। তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিকাল সাড়ে ৪টায় ভোট শেষ হওয়ার পর গণনা কার্যক্রম শুরু হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button