Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

হার স্বীকার করে ধানের শীষের প্রার্থীকে শুভেচ্ছা শিশির মনিরের

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ১২ দলীয় জোটের প্রার্থী শিশির মনির নিজের পরাজয় স্বীকার করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অভিনন্দন জানান।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শিশির মনির লেখেন, “আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।”

পোস্টটি প্রকাশের পর ব্যাপক সাড়া পড়ে। এতে ৭০ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং পাঁচ হাজারেরও বেশি মন্তব্য জমা হয়েছে।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সুনামগঞ্জ-২ আসনের আনুষ্ঠানিক ফলাফল নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button