Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

বিয়ের সাজে ভোটকেন্দ্রে বর, বললেন- আগে ভোট পরে বিয়ে

জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের একটিতেও নাগরিক দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে ব্যতিক্রমী উদাহরণ স্থাপন করেছেন নীলফামারীর সৈয়দপুরের মো. সামিউল ইসলাম (৩২)। বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার আগে সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন সামিউল। এরপর সেখান থেকে সরাসরি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন।

সামিউল ইসলাম সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা মো. মনজুরুল ইসলামের ছেলে। পারিবারিক ও ব্যক্তিগত ব্যস্ততার মাঝেও তিনি ভোট দেওয়াকে অগ্রাধিকার দিয়েছেন।

ভোট দিয়ে বের হয়ে সামিউল বলেন, “ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্বও। জীবনের আনন্দঘন দিন হলেও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়া আমার কাছে গুরুত্বপূর্ণ। তাই আগে ভোট, পরে বিয়ে।”

স্থানীয়দের মতে, বিয়ের দিনেও ভোটকেন্দ্রে যাওয়ার সিদ্ধান্ত তরুণ সমাজের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে। কেন্দ্রের সামনে উপস্থিত ভোটার ও প্রতিবেশীরা তার এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, এমন দায়িত্বশীল আচরণ অন্যদেরও উৎসাহিত করবে, বিশেষ করে তরুণদের।

ব্যক্তিগত জীবনের বিশেষ মুহূর্তের মধ্যেও নাগরিক দায়িত্ব পালনের এই দৃষ্টান্ত এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button