Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

লাইনে দাঁড়িয়ে মোনাজাতের মাধ্যমে শুকরিয়া আদায় ভোটারদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর আগে অভিনব এক দৃশ্য দেখা গেছে। বিভিন্ন দল-মতের ভোটাররা লাইনে দাঁড়িয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মোনাজাতের মাধ্যমে ভোট শুরু করেন।

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আফসার উদ্দিন বলেন, দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পাওয়ায় সবাই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে। তিনি আরও যোগ করেন, যে দলই ক্ষমতায় আসুক, দেশ ও জাতি যেন শান্তি ও শৃঙ্খলার পথে পরিচালিত হয়, সেই দোয়া করা হয়েছে।

সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৯১৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনে ৫ স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠে ২০ প্লাটুন বিজিবি, ১,৫৭৩ সেনা, ২,৫০০ পুলিশ, ১২,০০০ আনসার ও র‌্যাব সদস্য দায়িত্বে রয়েছেন।

জেলা নির্বাচন অফিস জানায়, ১৩টি উপজেলা নিয়ে ৬ আসনে মোট ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন; এর মধ্যে ৪০ জন বিভিন্ন রাজনৈতিক দলের এবং ৮ জন স্বতন্ত্র প্রার্থী। জেলার মোট ভোটার সংখ্যা ২৭ লাখ ২৭ হাজার, যার মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৯৪ হাজার, নারী ভোটার ১৩ লাখ ৩২ হাজার এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৮ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button