
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ভোট দিয়ে সাংবাদিকদের জানান এক নারী ভোটার, তিনি ঢাকা-৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে ভোট দিয়েছেন। তিনি বলেন, “আব্বাস অনেক মাইর-মোর খাইছে। তাই তাকে ভোট দিলাম। আমার পোলাও নাই, জামাইও নাই, কেউ নাই।”
গণভোট সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, “এসব হুনি নাই, জানি না। শুধু একটা দিয়ে আসছি।”
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার পর্বে ঢাক-৭ আসনের প্রার্থী মির্জা আব্বাস এবং এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী আলোচনায় ছিলেন। নির্বাচনী প্রচারণার সময় দুই প্রার্থীর মধ্যে বিতর্কও দেখার মিলেছে।
কার্জন হলের ভোটকেন্দ্রে নারীদের দীর্ঘ লাইন দেখা গেছে; কিছু নারী প্রায় ৪৫ মিনিট দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছেন। কেন্দ্রটিতে মোট নারী ভোটার ৫২৬ ও পুরুষ ভোটার ১৬১৫, এবং তিনটি বুথে ভোটগ্রহণ হচ্ছে।



