Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

হামলা ও ভোট ডাকাতির অভিযোগ আনলেন নাসীরউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের জন্য বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ তুলেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার রাজধানীর রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সমর্থকদের ওপর হামলার অভিযোগও করেছেন তিনি। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ফেসবুকে তিনি জানান, “মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। কেন্দ্রে প্রবেশের সময় বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেও আমাদের ওপর হামলা চালায়।” তিনি অবিলম্বে সুষ্ঠু তদন্ত এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ ব্যাপারে মির্জা আব্বাস বা তার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button