Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

সিলমারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটকেন্দ্র দখল ও সিল মেরে কেন্দ্র বন্ধ করার পরিকল্পনার অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরাইল উপজেলার শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, নোয়াগাঁও ইউনিয়নে তাঁর দুই কর্মীকে রাতের বেলা পুলিশ বিনা কারণে আটক করেছে। আশুগঞ্জ উপজেলার আটটি কেন্দ্র তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করছেন। তিনি এই বিষয়ে পুলিশ, সেনাবাহিনী এবং রিটার্নিং কর্মকর্তাকে জানিয়ে দিয়েছেন।

রুমিন ফারহানা আরও বলেন, জোটের প্রার্থী দুপুরের দিকে কেন্দ্র সিল মারার পরিকল্পনা করছে বলে তার কাছে তথ্য এসেছে। তবে নির্বাচনে নিজের জয়ের বিষয়ে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন। ভোট দেওয়ার পর তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান।

জেলায় মোট ছয়টি সংসদীয় আসনে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্রাহ্মণবাড়িয়ার মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮ হাজার ৮৭, যার মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৬ হাজার ৩৭৩, নারী ভোটার ১২ লাখ ৪১ হাজার ৬৯৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button