Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্যস্বাস্থ্য

প্রাণীদের জন্য বিনামূল্যের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের

প্রাণীদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাজধানীর বনানীতে একটি ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) উদ্যোগে স্থাপিত এ ক্লিনিকের উদ্বোধন করা হয়।

আয়োজকদের জানানো তথ্য অনুযায়ী, ক্লিনিকটিতে পশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে। এটি সাধারণ মানুষ ও তাদের পোষা কিংবা পথপ্রাণীদের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দেশের প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষা ও সামগ্রিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমানসহ বাওয়ার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও প্রাণী অধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button