
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা, ব্যারিস্টার জাইমা রহমান, ঢাকা-১৭ আসনে ভোট দেবেন। তিনি ভোট দেবেন রাজধানীর গুলশান হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন। একই কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান নিজেও।
জানা গেছে, জাইমা রহমান সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে ভোট দেবে। আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।



