
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশের ইতিহাসে প্রথমবার একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের ফল যত দ্রুত সম্ভব প্রকাশের চেষ্টা করা হবে।
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, “ভোটের পরদিন (শুক্রবার) সকালের মধ্যে বেশিরভাগ আসনের ফল পাওয়া যাবে।” তিনি এ কথা বলেন বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে।
ভোটকেন্দ্রে পর্যবেক্ষকদের প্রবেশ প্রসঙ্গে ইসি বলেন, ভোটের সার্বিক বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ রাখা হচ্ছে।
প্রবাসীদের ভোট প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী পোস্টাল ব্যালট পদ্ধতিতে কাজ চলছে, যা কমিশনের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে সিইসি বলেন, নির্বাচন কমিশন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করছে এবং নির্বাচনে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় কমিশন বদ্ধপরিকর অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালনার জন্য।



