Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্য

ভোট চুরি করতে এলে ঠিকানা হবে হাসপাতাল: সারজিস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট চুরি রোধে কঠোর অবস্থানের আহ্বান জানিয়েছেন পঞ্চগড়-১ আসনের (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) ১১–দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার সন্ধ্যার আগে পঞ্চগড় জেলা শহরের জালাসী এলাকায় পঞ্চগড় উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ ত্যাগের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। তার বক্তব্যে তিনি ভোট চুরির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

নির্বাচন কমিশনের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে সারজিস আলম বলেন, নির্বাচন ঘিরে কোনো ধরনের কারসাজি বা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বরদাশত করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ আর আগের বাংলাদেশের বাস্তবতা এক নয়। গত দেড় দশকে দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন এসেছে উল্লেখ করে সারজিস আলম বলেন, পুরোনো রাজনৈতিক কৌশল ও অপসংস্কৃতি দিয়ে এখন আর পরিস্থিতি সামাল দেওয়া যাবে না।

জনসভায় তিনি নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোটারদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button