Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিবিএনপি

‘ধানের শীষকে বিজয়ী করে খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে’

বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করে খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে হবে। তিনি বলেন, খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বিএনপির মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্ছুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কান্দিপাড়া আসকর আলী উচ্চ বিদ্যালয় মাঠে গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর সরফত আলী সপু আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। ধানের শীষ প্রতীককে বিজয়ী করতেই হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্ছু। সমাবেশে আরও বক্তব্য দেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কাশেম আরজু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, পাগলা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক, আব্দুল হামিদ চেয়ারম্যান, উপজেলা যুবদল সভাপতি সর্দার মো. খুররম এবং ছাত্রদল সভাপতি মুক্তার হোসেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button