Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিবিএনপি

‘গ্রামে গ্রামে গিয়ে মা-বোনদের বিভ্রান্ত করছে একটি দল’

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির কলাবাগান মাঠে নির্বাচনি পথসভায় তিনি বলেন, বিশেষ করে মা-বোনদের বিভিন্ন অবাস্তব ও বায়বীয় প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে।

তারেক রহমান অভিযোগ করেন, একটি দলের নেতাকর্মীরা নকল ব্যালটের সিলসহ ধরা পড়েছে এবং গ্রামে গ্রামে গিয়ে বিকাশ ও এনআইডি নম্বর সংগ্রহ করছে। এসব অপচেষ্টা থেকে সতর্ক না হলে জনগণের ভোটাধিকার আবারও হুমকির মুখে পড়তে পারে বলে তিনি সতর্ক করেন।

তিনি বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার নয়, এটি দেশ গঠনের নির্বাচন। বিএনপি ছাড়া অন্য কোনো দলের কাছে দেশ পরিচালনার সুস্পষ্ট পরিকল্পনা নেই বলেও দাবি করেন তিনি।

বিগত ১৬ বছরে মেগা প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগ তুলে তারেক রহমান বলেন, এসব প্রকল্পে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। গ্রামগঞ্জের হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কব্যবস্থার উন্নয়নে পরিবর্তন আনার আহ্বান জানান তিনি।

ঢাকা-১০ আসন প্রসঙ্গে তিনি বলেন, এই এলাকার সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক রয়েছে এবং বিএনপির প্রার্থী রবিউল আলম রবির সঙ্গে মিলে ধানমন্ডির উন্নয়নে তিনি কাজ করবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button