Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিএনপিরাজনীতি

তারা ব্যালট ছাপাচ্ছে, বোরকা বানাচ্ছে: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) আসনের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পত্রপত্রিকা ও সামাজিক মাধ্যমে ব্যালট ছাপানো, বোরকা তৈরি, এনআইডি সংগ্রহ এবং বিকাশ নম্বর নেওয়ার মতো নানা অপতৎপরতার খবর পাওয়া যাচ্ছে। এসব বিষয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম নগরের মেহেদীবাগে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে আমির খসরু বলেন, জনগণের ভোটে যারা ক্ষমতায় যেতে পারবে না তারাই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। তবে গণতন্ত্রকামী জনগণ ব্যালটের মাধ্যমেই এর জবাব দেবে।

তিনি দাবি করেন, চট্টগ্রামসহ সারা দেশে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং এ কারণেই একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি চট্টগ্রাম-১১ আসনের জন্য ১১ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ১২০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ, তরুণদের কর্মসংস্থান, নিরাপদ আইনশৃঙ্খলা, পানি সংকট ও জলাবদ্ধতা নিরসন, যানজটমুক্ত নগর, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, টেকসই সড়ক, চট্টগ্রাম বন্দর আধুনিকায়ন এবং পরিকল্পিত নগরায়ন।

এ সময় নগর বিএনপির নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button