Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিবিএনপি

‘মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ করা হবে এবং মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে। তিনি নারীর অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ হবে উল্লেখ করেন।

রোববার গুলশান সোসাইটি লেক পার্কে নারী, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক এক আলোচনা সভায় জোবাইদা রহমান জানান, নারীদের জন্য নারী সাপোর্ট সেল গড়ে তোলা হবে, উদ্যোক্তা নারীদের আর্থিক ও দক্ষতা উন্নয়নে সহায়তা দেওয়া হবে এবং অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাতে কর্মসংস্থান বাড়ানো হবে।

তিনি আরও বলেন, প্রত্যেক উপজেলা হেলথ কমপ্লেক্সে নিরাপদভাবে জন্ম দেওয়ার ব্যবস্থা, মাতৃত্বকালীন ছুটি ৬ মাস, নিরাপদ যাতায়াত, নিরাপদ আবাসন, কর্মস্থলে ডে-কেয়ার সেন্টার এবং বৃদ্ধাশ্রমে বৃদ্ধদের অধিকার নিশ্চিত করা হবে।

জোবাইদা রহমানের বক্তব্যে নারী ও শিশুদের সুরক্ষা, শিক্ষা ও সুস্থতা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button