Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়া

‘দিল্লি হবে খালিস্তান’

ভারতের সংসদ ভবনে আগামী ১৩ ফেব্রুয়ারি দুপুর ১টা ১১ মিনিটে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে বলে একটি ইমেইলে জানানো হয়েছে। এছাড়া দিল্লির নয়টি স্কুলও বোমা হামলার হুমকির শিকার হয়েছে। খবরটি নিশ্চিত করেছে এনডিটিভি।

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩৩ মিনিটে প্রথম কলটি আসে। সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দল স্কুলগুলোতে পৌঁছে। হুমকি পাওয়া স্কুলগুলোর মধ্যে রয়েছে—লোরেটো কনভেন্ট স্কুল (দিল্লি ক্যান্টনমেন্ট), শ্রীনিবাসপুরী ক্যামব্রিজ স্কুল, নিউ ফ্রেন্ডস কলোনির ক্যামব্রিজ স্কুল, রোহিণীর ভেঙ্কটেশ্বর স্কুল, সিএম স্কুল ও বাল ভারতী স্কুল, সাদিক নগরের দ্য ইন্ডিয়ান স্কুল এবং আইএনএ-র ডিটিএ স্কুল।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিক্ষার্থীদের দ্রুত স্কুল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়করণ দল এবং ডগ স্কোয়াড প্রতিটি স্কুল প্রাঙ্গণে তল্লাশি চালাচ্ছে।

এনডিটিভি জানায়, প্রেরিত ইমেইলে উসকানিমূলক বার্তায় দাবি করা হয়েছে, “দিল্লি হবে খালিস্তান। পাঞ্জাবই খালিস্তান। আফজাল গুরুর স্মরণে।” একইবার্তায় সংসদ ভবনে বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে।

এ ঘটনায় বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button