Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনরাজনীতি

ভোটকেন্দ্রে ফোন নেওয়ার নিষেধাজ্ঞা না উঠলে ইসি ঘেরাও: নাহিদ

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, “ইলেকশন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছে—৪০০ গজের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না। আজ সন্ধ্যার মধ্যে এই বিধি–বিধান পরিবর্তন না হলে আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “ইসি যদি পক্ষপাতমূলক আচরণ করে, তাহলে ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের পরিণতির চেয়েও ভয়াবহ পরিণতি হবে।”

তিনি অভিযোগ করেন, কিছু বেসরকারি গণমাধ্যম নির্দিষ্ট দলের নির্বাচনী বিজ্ঞাপন প্রচার করলেও অন্যদের বিজ্ঞাপন নিচ্ছে না। “এমন আচরণ দেখে মনে হয়, তাদের কেউ বাধ্য করছে। আর যদি বাধ্য না করে থাকে, তাহলে ধরে নিতে হবে তারা নিজেরাই দালালি করছে,” বলেন তিনি।

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কেবল দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন। অন্যদের ক্ষেত্রে মোবাইল বহন নিষিদ্ধ থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button