Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে রিয়ালের কষ্টার্জিত জয়

উত্তপ্ত লা লিগা ডার্বিতে শেষ মুহূর্তে ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে ২-১ ব্যবধানের জয় উপহার দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। রোববার নয়জনের রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচের ১০০তম মিনিটে গোলটি করেন তিনি।

অন্য ম্যাচগুলোতে এ্যাথলেটিক বিলবাও শেষ দিকে গোল করে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ডার্বিতে ১-১ গোলে ড্র করে। আর ভ্যালেন্সিয়ায় ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে রিয়াল বেতিস।

এই জয়ের মাধ্যমে শনিবার এলচেকে হারানো স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে ব্যবধান আবারও এক পয়েন্টে নামিয়ে এনেছে লস ব্ল্যাঙ্কোসরা।

জুড বেলিংহ্যাম হ্যামস্ট্রিং চোটে মাঠ ছাড়ার পর ম্যাচের শুরুতেই রিয়ালের হয়ে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র।
দ্বিতীয়ার্ধের শুরুতে জর্জ ডি ফ্রুটোস গোল করে রয়োকে সমতায় ফেরান। এর মাঝে মাঝ সপ্তাহে বেনফিকার কাছে চ্যাম্পিয়ন্স লিগে হারের কারণে ক্ষুব্ধ রিয়াল সমর্থকরা নিজেদের দলের ওপর অসন্তোষ প্রকাশ করতে থাকেন।

পাথে সিস লাল কার্ড দেখলে ম্যাচের নিয়ন্ত্রণ রিয়ালের দিকে ঝুঁকে যায়। শেষ মুহূর্তে স্পট কিক থেকে গোল করে চলতি মৌসুমে নিজের ২২তম লা লিগা গোলটি করেন এমবাপ্পে। শেষ দিকে রায়োর পেপ চাভারিয়াও লাল কার্ড দেখেন। ১৭তম স্থানে থাকা রায়ো শেষ পর্যন্ত লড়াই করেও হারের হাত থেকে রক্ষা পায়নি।

ভিনিসিয়াস ১৫তম মিনিটে দারুণ একক প্রচেষ্টায় গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন। তবে লিড নেওয়ার পরও সমর্থকদের অসন্তোষ থামেনি, বিরতিতে দলকে দুয়ো শুনতে হয়েছে।

দ্বিতীয়ার্ধের চার মিনিটের মাথায় ডি ফ্রুটোস গোল করলে পরিস্থিতি আরও খারাপ হয় রিয়ালের জন্য। এক ঘণ্টা পর আন্দ্রেই রাটিউ একা গোলের মুখে গিয়েও থিবো কুর্তোয়ার দুর্দান্ত সেভে ব্যর্থ হন, অন্য প্রান্তে এমবাপ্পের শট ক্রসবারে লাগে।

ডানি সেবালোসের ওপর বাজেভাবে ফাউলে সিস লাল কার্ড দেখলে রায়ো নিজেদের কাজ আরও কঠিন করে তোলে। এরপর এডুয়ার্ডো কামাভিঙ্গার হেড পোস্টে লাগে।

যোগ করা সময়ের নয় মিনিটে পেনাল্টি আদায় করে নেয় ব্রাহিম দিয়াজ। লা লিগার শীর্ষ গোলদাতা এমবাপ্পে স্পট কিক থেকে গোল করেন।

শেষ পর্যন্ত রড্রিগো গোজেসকে ধাক্কা দেওয়ায় চাভারিয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে নয়জনের দল নিয়ে ম্যাচ শেষ করে রায়ো।

সান মামেসে এ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে ইনিগো রুইজ দে গালারেত্তার দারুণ একক গোল ইন-ফর্ম রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে স্বাগতিকদের এক পয়েন্ট এনে দেয়।

আমেরিকান কোচ পেল্লেগ্রিনো মাতারাজ্জোর অধীনে দুর্দান্ত শুরু অব্যাহত রেখে টানা ষষ্ঠ ম্যাচ অপরাজিত থাকলো লা রিয়াল। ৩৭তম মিনিটে গনসালো গেদেসের দূরপাল্লার দুর্দান্ত গোলের পর জয় প্রায় নিশ্চিতই ছিল তাদের।

কিন্তু আইতোর পারেদেসকে আঘাত করায় ব্রাইস মেন্দেস লাল কার্ড দেখেন। তার খেসারত দিতে হয়, শেষ দুই মিনিট বাকি থাকতে বক্সে ঢুকে জোরালো শটে গোল করে ড্র নিশ্চিত করেন রুইজ দে গালারেত্তা।

এই ড্রয়ে অষ্টম স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদ আগামী মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতার দৌড়ে টিকে থাকল।

সংশ্লিষ্ট খবর

Back to top button