Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলা

ভারতে যাচ্ছে না বাংলাদেশ দল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলা নিয়ে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট মহলে চলছে নানা আলোচনা-পাল্টাপাল্টি যুক্তি। একদিকে যেমন উগ্রবাদী হুমকির প্রেক্ষাপটে মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং অনেক ভারতীয় তারকার মুখে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আশঙ্কার সুর শোনা যাচ্ছে, অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও তেলেঙ্গানা সরকারের মন্ত্রী মোহাম্মদ আজহারউদ্দিন।

ভারতের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী আজহারউদ্দিন মনে করেন, ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি জানান । নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই নিউজিল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলো কোনো অভিযোগ ছাড়াই ভারতে খেলে যাচ্ছে। তাই বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো যৌক্তিক কারণ তিনি দেখছেন না।

বাংলাদেশ যদি শেষ পর্যন্ত খেলতে না আসে, তবে সেটি তাদের নিজেদের এবং তাদের ক্রিকেটারদের জন্যই বড় লোকসান হবে বলে তিনি মনে করেন। বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার যে দাবি তুলেছে, সে প্রসঙ্গে আজহার জানান যে বিশ্বকাপের সূচি এবং ড্র ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। এই মুহূর্তে আইসিসির পক্ষে ভেন্যু পরিবর্তন করা অত্যন্ত কঠিন কাজ।

বাংলাদেশের পক্ষ থেকে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করা হয়েছে। সেই বৈঠকের প্রেক্ষিতে বিসিবি আবারও আইসিসিকে চিঠি দিয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়েছে। তবে বর্তমান প্রেক্ষাপটে এবং আজহারউদ্দিনের মতো প্রভাবশালীদের অনড় অবস্থানে মনে হচ্ছে, ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ।

সংশ্লিষ্ট খবর

Back to top button