আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালঅপরাধআইন-বিচারবাংলাদেশ
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
নারায়ণগঞ্জে ১০ হত্যা
জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে হত্যাযজ্ঞের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এছাড়াও পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আজ (সোমবার, ১৯ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ অভিযোগ দাখিল করে শুনানি করা হয়। শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। নারায়ণগঞ্জে জুলাই-আগস্টে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী ছিলেন। এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মামলা হয়।



