Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্তর্বর্তী সরকারবাংলাদেশ

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন

চব্বিশের গণঅভ্যুত্থানের জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, ‘আমাদের জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি কমিটমেন্ট ছিল, নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের যে প্রত্যয় ছিল, কমিটমেন্ট ছিল—জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন দেয়া হয়েছে।’

আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে গেজেট জারির মাধ্যমে এ অধ্যাদেশটি আইনে পরিণত করা হবে জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button